দৈনন্দিন জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মোবাইল ফোন। অথচ এই মোবাইল ফোনের মাধ্যমেই জালিয়াতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেই কারণেই ফোনের সুরক্ষা আরও কড়া করতে চলেছে কেন্দ্র। প্রতারণা ঠেকাতে আগামী ১ ডিসেম্বর ২০২৩ থেকে সিম কার্ড সংক্রান্ত একাধিক নতুন নিয়ম (New SIM card rules) চালু করতে চলেছে টেলিকম মন্ত্রক।
এক নজরে দেখে নেওয়া যাক নিয়মগুলি
সিম যারা বিক্রি করেন তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ যারা সিম কার্ড বিক্রি করছেন তাঁদের রেজিস্টার্ড বিক্রেতা হতে হবে।
যে সিম গুলো বিক্রি করা হবে সেগুলোও রেজিস্টার করাতে হবে। প্রত্যেকটি সিম বিক্রি পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব নিতে হবে টেলিকম অপারেটরকে। অন্যাথায় জরিমানা হবে ১০ লক্ষ টাকা।
নম্বর চালু রয়েছে তারপরেও যদি কেউ সিম কার্ড নিতে চান সেক্ষেত্রে আধার ও ডেমোগ্রাফিক তথ্য জমা করতে হবে।
আরও পড়ুন - লক্ষ্মীবারে স্বস্তি, লাফিয়ে দাম কমল সোনার, রুপোতে কি মিলল ছাড় ?
একজনকে কতগুলি পর্যন্ত সিম কার্ড ইস্যু করা হবে সেই সংখ্যাটাও বেঁধে দেবে সরকার।
আগের মত বেশি পরিমাণে সিম কার্ড আর ইস্যু করা হবে না। একটি সিম বন্ধ হওয়ার ৯০ দিন পর ওই নম্বর অন্য ব্যক্তিকে দেওয়া হবে।