কলকাতায় শীঘ্রই আসছে তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস । দেড় বছর আগে তথ্যপ্রযুক্তি প্রকল্পের ভূমিপুজো করেছিল সংস্থাটি । অবশেষে, শহরে কাজ শুরুর বার্তা দিল ইনফোসিস ।
সম্প্রতি, সংস্থার তরফে একটি টুইট করা হয় । সেখানে খুব তাড়াতাড়ি কলকাতায় তাঁরা আসছেন বলে জানিয়েছেন । সেইসঙ্গে চাকরির সুযোগের বিষয়ে নজর রাখার বার্তা দিয়েছেন তাঁরা । টুইটে লেখা, "কলকাতা, আমরা আসছি । আমাদের অফিসে শীঘ্রই আপনাদের স্বাগত জানাব । বাকিটা এবং চাকরির সুযোগের বিষয়ে নজর রাখুন ।" জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ২০০ কোটি টাকা লগ্নি হতে পারে ।