লক্ষ্মীবারে দাম বেড়েছিল সোনার। শুক্রবার বাজার খুলতেই হতাশ ক্রেতারা। এদিন অপরিবর্তিতই রইল সোনার দাম। যদিও সোনার দাম না কমলেও কমেছে রুপোর দাম। শুক্রবার কেজি প্রতি রুপোর দাম করেছে ২০০ টাকা।
শুক্রবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪ হাজার ৮৫৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৮ হাজার ৫৫০ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫ হাজার ২৯৭ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫২ হাজার ৯৭০ টাকা। ১ কেজি রুপোর বাটের দাম কমে হয়েছে ৬২ হাজার টাকা।
অঘ্রহায়ণ মানেই বিয়ের মাস। বিয়ের মরশুমে বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল হলদে ধাতুর দাম। কিন্তু বৃহস্পতিবার বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তার প্রভাব পড়েছে কলকাতায়।