Gold Price Today: বিয়ের মরশুমে হঠাৎ করেই সস্তা সোনা

Updated : Dec 19, 2022 13:14
|
Editorji News Desk

সোমবার বাজার খুলতেই স্বস্তি। সোমবার বেশ কিছুটা সস্তা হল সোনা (Gold Price)। গত কয়েকদিন ধরে প্রায় রোজই দাম বাড়ছিল সোনার (Gold Price Hike)। কিন্তু সোমবার বাজার খুলতেই মুখে হাসি ক্রেতাদের। সপ্তাহের প্রথম দিনে দাম কমল সোনার। তবে, বেড়েছে রুপোর বাজার দর (Silver Price)।

সোমবার ১০ গ্রাম ২২ ক্য়ারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ১১০ টাকা। কেজি প্রতি রুপোর দাম বেড়েছে ৯০০ টাকা। 

সোমবার ১ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৪৯ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম কমে হয়েছে ৫ হাজার ৪৩৩ টাকা। সেই অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার দাম ৫৪ হাজার ৩৩০ টাকা। ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছে ৬৯ হাজার টাকা।   

আরও পড়ুন- ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, EMI বাড়ার সম্ভাবনা

বিয়ের মরশুমে এমনিই বেশি থাকে সোনার দাম। বিশ্ব বাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তার প্রভাব পড়েছে কলকাতার বাজারে। গত কয়েকদিন ধরেই মহার্ঘ্য হলুদ ধাতু। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে আরও বাড়তে পারে সোনার বাজার দর। 

kolkataGold PricesGold price todaySilver price todaySilver Price

Recommended For You

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025: ১২ লক্ষ টাকা আয়েও কোনও কর নেই, সিনিয়র সিটিজেনরা কী বাজেট থেকে কী পেলেন!

editorji | ব্যবসা-বাণিজ্য

Budget 2025 : সীতার কাছে সোনার আবেদন কলকাতার, কী বলছে এই শহর ?

editorji | ব্যবসা-বাণিজ্য

New Year 2025 Changes : নতুন বছরের নতুন নিয়ম, কোন কোন ক্ষেত্রে বদল আসতে চলেছে জানেন?

editorji | ব্যবসা-বাণিজ্য

Investment: বিনিয়োগ করে কোটিপতি! মাথায় রাখুন ৫টি টিপস

editorji | ব্যবসা-বাণিজ্য

UAN : আপনার UAN নম্বর জানেন তো? নাহলে বিপদে পড়তে হতে পারে