ধোনিকে টপকে ছক্কা মারার রেকর্ড করলেন রোহিত

Updated : Apr 18, 2021 10:27
|
Editorji News Desk

মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন 'হিটম্যান' রেহিত শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শনিবার রোহিত ২৫ বল খেলে করলেন ৩২। বড় রান নয় ঠিকই, কিন্তু অসাধারণ রেকর্ডের মালিক হলেন হিটম্যান। আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন এম এস ধোনিকে। তৃতীয় ওভারের শেষ বলে ছক্কা হাঁকাতেই রোহিত ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেন। এরপর ভূবনেশ্বর কুমারের বলে আরেকটি ছক্কা হাঁকিয়ে টপকে যান ধোনিকে। আইপিএলে ২১৬টি ছক্কার মালিক ধোনি। আর রোহিতের ছক্কার সংখ্যা এখন ২১৭। তবে আইপিএলে সবথেকে বেশি ছক্কার মালিক অবশ্য ধরাছোঁয়ার বাইরে। তিনি হলেন 'ইউনিভার্সাল বস' ক্রিস গেইল। মোট ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।

MS DhoniIPLRohit Sharam

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও