Kolkata Red Road Bus Accident: রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১,আহত কমপক্ষে ১৭ জন

Updated : Jul 01, 2021 14:04
|
Editorji News Desk

 রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা। এক জন নিহত,আহত কমপক্ষে ১৭ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মেটিয়াবুরুজ-হাওড়া রুটের বাসটি বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার ধারে রেলিং ভেঙে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মারে। বাসের নীচে এক বাইক আরোহী আটকে যান। বেশ কিছুক্ষণ বাসের তলায় আটকে থাকেন ওই আরোহী। পরে জানা যায় তিনি পেশায় পুলিশ কর্মী। ক্রেন দিয়ে বাস সরিয়ে সংজ্ঞাহীন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই ওই ব্যক্তির মৃত্যু হয়। 

দুর্ঘটনার জেরে বাসের সিট দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধারের কাজে পুলিসের সঙ্গে হাত লাগান সেনাবাহিনীর জওয়ানরাও। সবাই মিলে আহতদের বাস থেকে বার করে হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার সময় বাসে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। 

 

busRED ROADaccident

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট