গত ২৪ ঘণ্টায় ফের কিছুটা ঊর্দ্ধমুখী রাজ্যের করোনা গ্রাফ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৭৬৯জন। যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। একদিনে করোনার বলি ৮ জন। সুস্থতার হার ৯৮.০৮ শতাংশ।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা , ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৯জন।দ্বিতীয় স্থানে কলকাতা, একদিনে আক্রান্ত ৭৫জন।তৃতীয় স্থানে দার্জিলিং। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,২৮,১৯জন। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,১৩৬ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮১৯ জন।