শহরের বিভিন্ন জায়গা থেকে জল নামা শুরু হয়েছে। কিন্তু বহু বছরের ট্র্যাডিশন বজায় রেখে এখনও জলমগ্ন বেহালা। বিভিন্ন জায়গায় প্রায় এক হাঁটু জল, চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। লকগেট খোলার পরে শহরের বিভিন্ন জায়গা থেকে জল নামা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিও নেই। কিন্তু বেহালার বেহাল দশা আগের মতোই।
১২৪ নম্বর ওয়ার্ডের সত্যজিৎ পার্ক, পর্ণশ্রীর সরকারি কোয়ার্টার, শীলপাড়া, সখেরবাজার, ঠাকুরপুকুর সহ বেহালার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। জল জমে রয়েছে জেমস লং সরণি এবং ডায়মন্ড হারবার রোড সংলগ্ন এলাকাতেও।