আইপিএলের শেষ অংশ আয়োজনের জন্য ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সূচি পরিবর্তনের অনুরোধ করেছে বিসিসিআই। এমনই খবর ছড়িয়ে পড়েছিল। এবার দুই বোর্ডই জানিয়ে দিল এমন কোনও প্রস্তাব সরকারি ভাবে করা হয়নি।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ইসিবি বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, “সিরিজ নিয়ে ২ বোর্ডের মধ্যে বহু বিষয় নিয়ে আলোচনা হলেও টেস্টের সূচি বদল নিয়ে কোনও কথা হয়নি। বিসিসিআইয়ের তরফে কোনও প্রস্তাব দেওয়া হয়নি।” বিসিসিআই-এর কর্তা বলেন, “আমি খুব অবাক। যে কোনও বিষয় নিয়ে আলোচনা হতেই পারে, কিন্তু কোন সময় আলোচনা হচ্ছে সেটাও তো ভাবা জরুরি। শেষ মুহূর্তে এমন প্রস্তাব দেওয়া যায় না। ভারতীয় ক্রিকেটে আইপিএল একটা বড় অংশ। আশা করি বাকি অংশ আমরা শেষ করতে পারব।”