দেশে ভয়াবহ আকার নিচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। দৈনিক সংক্রমিতের সংখ্যা ৩ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কাজের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল ব্যাঙ্কগুলি। সকাল ১০ থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে ব্যাঙ্ক। কর্মীদের উপস্থিতির সংখ্যা কমিয়ে ৫০ শতাংশ করা হচ্ছে। তাছাড়া এই মুহূর্তে বেশিরভাগ ব্যাঙ্কের শাখায় শুধুমাত্র টাকা জমা দেওয়া, তোলা, টাকা পাঠান ও সরকারের যাবতীয় কাজ হচ্ছে। ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন জানিয়েছে, এ বার দেশজুড়ে লকডাউনের সম্ভাবনা নেই। তাই বিষয়টি বিবেচনা করে রাজ্যস্তরের ব্যাঙ্কারস কমিটিগুলি নিজ নিজ রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং প্রয়োজন অনুসারে নির্দেশিকা জারি করতে পারে। গত বছর করোনায় আক্রান্ত হয়ে প্রায় ৬০০ ব্যাঙ্ক কর্মীর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক ব্যাঙ্ক সংগঠনগুলি।