Covid 19 Update: দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী, একদিনে আক্রান্ত ২৬,১৫৫

Updated : Sep 21, 2021 12:18
|
Editorji News Desk

দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী।  কোভিডে (Covid 19) দৈনিক আক্রান্ত ২৬,১১৫ জন। এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার ৫৩৪। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫০ জনের। আক্রান্তের সংখ্যা কমলেও কেরালা (Keral) ও মিজোরামও (Mizoram) দেশের মাথাব্যথার কারণ। দেশে মোট কোভিডে মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৪৫ হাজার ৩৮৫। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত কোভিড জয় করে ফিরেছেন দেশের ৩ কোটি ২৭ লক্ষ ৪৯ হাজার ৫৭৪ জন। ৫৫.৫ কোটি কোভিড স্যাম্পেল টেস্ট (Sample Test) করা হয়েছে।

দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে কেরালায়। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯২ জনে। মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে সংখ্যাটা ২৫০০ ও ১৫০০। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশেও আক্রান্তের সংখ্যা নেমেছে হাজারের নিচে। হঠাৎ করেই শিরোনামে উঠে এসেছে উত্তর পূর্বের রাজ্য মিজোরাম। দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ১৭৩১।

তৃতীয় ঢেউ কবে আসবে তা নিয়ে অনেক আগামবার্তা দিচ্ছেন বিজ্ঞানীরা। কেরলে ওনামের পরই পরিস্থিতি অবনতি হয়। এদিকে পশ্চিমবঙ্গে সামনে দুর্গাপুজো আছে। সেই নিয়েও দুশ্চিন্তার ভাঁজ চিকিৎসক মহলে।

Covid 19New covid-19 casesCOVID bulletincovid 19 update

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার