Afghanistan crisis: জাতির উদ্দেশ্য়ে ভাষণে সেনা সরানোর সিদ্ধান্তের পক্ষেই জোরালো সওয়াল জো বাইডেনের

Updated : Aug 17, 2021 09:26
|
Editorji News Desk

Afghanistan crisis: আফগানিস্তানের সঙ্কটজনক পরিস্থিতির জন্য মার্কিন নাগরিকদের কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনকে (Joe Biden)। গতকাল রাতে জাতির উদ্দেশে ভাষণে মার্কিন রাষ্ট্রপতি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সমর্থনে বলেন, ‘‘তিনি এই সিদ্ধান্তে অনুতপ্ত নন।’’

তাঁর দাবি, আমেরিকার সেনাবাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে আফগানিস্তানের (Afghanistan) গৃহযুদ্ধ সামলানোর জন্য পড়ে থাকতে পারে না। আফগানিস্তানে যা ঘটল, সেটা আফগান সামরিক এবং রাজনৈতিক শক্তির ব্যর্থতা, এমনটাই দাবি বাইডেন (Joe Biden)।একইসঙ্গে বাইডেন স্বীকার করেন, ঘটনা যে এত দ্রুত এ ভাবে মোড় নেবে, তা তিনিও ভাবতে পারেননি।

সদ্য ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরফ গনি তালিবানের বিরুদ্ধে লড়বেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি। তবু আফগান জনসাধারণের প্রতি পূর্ণ সহমর্মিতা এবং সাহায্যের আশ্বাস শুনিয়েও বাইডেন আফগানিস্তান থেকে সেনা সরানোর সিদ্ধান্তের স্বপক্ষেই সওয়াল করেন।

AfghanistanUSATalibanJoe Biden

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির