এটিএম না ভেঙেই লুঠ হয়ে যাচ্ছে টাকা। ন’দিনে প্রায় ৪০ লক্ষ টাকা এটিএম থেকে লুঠ হয়েছে শহরে। উত্তর কলকাতার কাশীপুর, মধ্য কলকাতার নিউমার্কেট ও দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকার ৩টি এটিএম কাউন্টারে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিউমার্কেটের একটি এটিএম থেকে ১৮ লক্ষ ৮০ হাজার টাকা, যাদবপুরের একটি এটিএম থেকে ১৩ লক্ষ ৮০ হাজার টাকা ও কাশীপুরের একটি এটিএম থেকে ৭ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। তদন্তে নেমেছে লালবাজারের গোয়েন্দারা।পুলিশ সূত্রে খবর, এটিএম থেকে টাকা তুলতে জালিয়াতরা একটি যন্ত্রের সাহায্য নিচ্ছে। এই যন্ত্র্রের সাহায্যেই চলছে এই সব কাণ্ড। বিশেষজ্ঞদের অনুমান, যত অঙ্কের টাকা তোলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে মেশিনকে, তার থেকে কয়েকগুণ বেশি টাকা বেরিয়ে আসছে এটিএম থেকে