তাজ মহলের চেয়ে তিন গুণ বড়ো। অথবা আরও ভালো করে বললে ৪ খানা ফুটবল মাঠের সমান। হ্যাঁ এই মাপের একটি গ্রহাণু আগামী ২৫ জুলাই পৃথিবীর খুব কাছ ঘেঁষে চলে যাবে।
মার্কিন মহাকাশ গবেশনা সংস্থা নাসা এর নাম দিয়েছে ‘2008 GO20,। গ্রহাণুর ব্যাস ২২০ মিটার। ২৫ জুলাই ভোড় ৩ টে নাগাদ পৃথিবী থেকে মাত্র ৪৭ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করবে গ্রহাণুটি।
এই মুহূর্তে গ্রহাণুটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে ঘণ্টায় ২৯ হাজার কিলোমিটার বেগে।
পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়, তবে ১৫০ মিটারের বেশি ব্যাস হওয়ায় সামান্য হলেও উদ্বেগ রয়েছে নাসার।