করোনা পরিস্থিতির জেরে ফের স্থগিত হয়ে গেল এশিয়া কাপ। শ্রীলঙ্কায় জুন মাসে এই টি২০ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু, করোনার বাড়বাড়ন্তের জেরে এ বারও টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রীলঙ্কার ক্রিকেট চিফ এগজিকিউটিভ অ্যাশলে দে সিলভা জানিয়েছেন, ২০২৩ সালের পরে সম্ভবত এই টুর্নামেন্টের আয়োজন সম্ভব হবে। কারণ ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে একাধিক দেশ। এর আগে ২০২০ সালের এশিয়া কাপ স্থগিত করা হয়েছিল। চলতি বছর যা শ্রীলঙ্কায় আয়োজন করা করার কথা ছিল।