রাজধানী তালিবানের দখলে চলে যাওয়ার পরেই পালিয়েছিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আসরাফ ঘানি। প্রথমে শোনা গিয়েছিল প্রতিবেশী দেশ তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন ঘানি, পরে জানা যায়, “মানবিকতার খাতিরে” তাঁকে আশ্রয় দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এক সপ্তাহ পার হতেই শোনা গেল, নিজের দেশেই নাকি ফিরতে চাইছেন ঘানি, এমনটাই জানিয়েছেন আসরাফ ঘানির ভাই হাসমত ঘানি।
আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজের দাবি, শীঘ্রই অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে তালিবান। প্রাক্তন প্রেসিডেন্ট আসরাফ ঘানিকেও ক্ষমা করে দেওয়া হয়েছে, তাই তিনি আফগানিস্তানে ফিরে আসতে পারেন। ঘানির ভাইও জানিয়েছেন, এভাবে গা ঢাকা দিয়ে থাকতে চান না আসরাফ ঘানি। তিনি দেশে ফিরে আসতে চান।