কোভিড পরিস্থিতি মোকাবিলায় সেনাকে বিশেষ আর্থিক ক্ষমতা কেন্দ্রীয় সরকারের

Updated : May 01, 2021 07:51
|
Editorji News Desk

কোভিড পরিস্থিতি মোকাবিলায় সেনাকে বিশেষ আর্থিক ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের মন্ত্রকের তরফে টুইটারে এই ঘোষণা করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে নিভৃতবাস নির্মাণ, করোনাভাইরাস সংক্রমিতদের চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য টাকা খরচের এই ক্ষমতা পাবে সেনা।প্রতিরক্ষা মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, করোনা মোকাবিলায় প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে কোর কমান্ডার এবং এরিয়া কমান্ডাররা  ৫০ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন। ডিভিশন কমান্ডার এবং সাব-এরিয়া কমান্ডার  প্রতিটি ক্ষেত্রে ২০ লক্ষ টাকা পর্যন্ত খরচের ক্ষমতা পাবেন।প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১ মে থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। বহাল থাকবে আগামী ৩ মাস, অর্থাৎ ৩১ জুলাই পর্যন্ত। 

FightArmyCorona

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার