ফের রাষ্ট্রসংঘের মহাসচিব পদে নির্বাচিত পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস। শুক্রবার দ্বিতীয়বারের জন্য ওই পদে তাঁর নাম ঘোষণা করেন নিরাপত্তা পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি ভলক্যান বজকির। ২০১৭ সালের ১ জানুয়ারি রাষ্ট্রসংঘের প্রধান হিসাবে দায়িত্বগ্রহণ করেন আন্তোনিও। ২০২১ সালের ৩১ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ফের নির্বাচিত হওয়ায় ২০২২ সালের ১ জানুয়ারি থেকে তাঁর দ্বিতীয় অধ্যায় শুরু হবে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই দায়িত্বে থাকবেন তিনি। শপথগ্রহণের পর গুতেইরেস বলেন, মানুষের উন্নত ভবিষ্যতের জন্য তিনি কাজ করবেন। দ্বিতীয় অধ্যায়ে করোনা মোকাবিলা গুতেরেসের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ।