কাবুলের(Kabul) রাস্তায় উঠল পাকিস্তান(Anti pakistan slogan) এবং আইএসআই বিরোধী স্লোগান।
বিক্ষোবের সামিল হলেন কাবুলের মানুষ।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই মিছিল থামাতে তালিবানরা গুলি চালিয়েছে যদিও গুলিতে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার সকালে বিক্ষোভকারীরা আফগানিস্তানের পতাকা হাতে নিয়ে কাবুলের রাস্তায় মিছিল করেন।
জানা গিয়েছে, মিছিলের খবর সংগ্রহে যাওয়া সাংবাদিক এবং চিত্রসাংবাদিকদের তালিব যোদ্ধারা গ্রেফতার করে ।
সোশ্যাল মিডিয়ায় এই মিছিলের ভিডিও প্রকাশ হয়েছে ।
ভিডিওতে দেখা গেছে কাবুলের রাস্তায় পাকিস্তান দূর হটো ,আইএসআই দূর হটো র মতো স্লোগান তুলেছেন বিক্ষোভে সামিল কাবুলের জনতা।