নয়ের দশকের সুপার ডুপার হিট ছবি কহো না প্যায়ার হ্যায়। ঋতিক রোশন আর আমিশা প্যাটেলের জুটি। সেই আমিশা প্যাটেলকেই দেখা গেল আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটকের হয়ে প্রচারে। হুড খোলা জিপে প্রচার ,তারপর আসানসোলের ধাদকা জনসভায় গিয়ে খোলা গলায় গান ধরেন বলিউডের জনপ্রিয় তারকা। কহো না প্যায়ার হ্যায় গান গেয়ে দর্শকদের মন জয় করে নিলেন অভিনেত্রী।