করোনা পরিস্থিতিতে কাল থেকে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল। সোমবার একথা জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। করোনার সংক্রমণজনিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পড়ুয়াদের পাশাপাশি আসতে হবে না শিক্ষকদেরও। এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটি। প্রায় এক বছর পর নবম থেকে দশমের ক্লাস শুরু হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণ ফের বাড়ায় আপাতত সব স্কুল ফের বন্ধ থাকবে। ইতিমধ্যেই সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়েছে। পিছিয়ে গিয়েছে দ্বাদশের পরীক্ষা। এই পরিস্থিতিতে রাজ্যে ম্যাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।