প্যাট কামিন্সের পর এ বার করোনা মোকাবিলায় ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রেট লি। কোভিড রিলিভ ফান্ডে ১ বিটকয়েন অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৪১ লাখ টাকা। এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। করোনা পরিস্থিতির মধ্যে ভারতীয়দের দুর্দশা দেখে টুইটারে দুঃখ প্রকাশ করেছেন লি। হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য ১ বিটকয়েন সাহায্য করতে চান বলে জানিয়েছেন তিনি।