অতিমারির হানায় সন্ত্রস্ত গোটা দেশ। অক্সিজেন মিলছে না, ওষুধের হাহাকার। ভ্যাকসিন নিয়েও চরম জটিলতা। এই পরিস্থিতিতেই সাংসদ তহবিলের সমস্ত টাকাই করোনা চিকিতসায় তুলে দিতে চান বলে আর্জি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। রাজ্য প্রশাসনের কাছে তাঁর আর্জি, প্রশাসনিক নিয়মে আটকে না থেকে সাংসদ তহবিলের টাকাকে কীভাবে দ্রুত করোনা চিকিত্সায় ব্যবহার করা যায় সেবিষয়ে সরকারকে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা।