Viral Video: সকালে কলকাতার এই চা দোকানে চা খেতে এলে আপনার মন ভাল হতে বাধ্য।গরম গরম চায়ের সঙ্গেই মিলবে কিশোর কুমারের মনমাতানো গান।
রেডিও বা টেপ রেকর্ডার বা ব্লুটুথে নয়। হাতে গরম চায়ের সঙ্গে একেবারে খোলা গলায় গান গেয়ে শোনাবেন চা দোকানের পল্টন নাগ। চা দোকানতো নয় বলা যেতে পারে ছোটখাটো এক গানের জলসা। চা বিক্রির সঙ্গে সঙ্গেই কিশোর ভক্ত পল্টন নাগ মাইক্রোফোন নিয়ে একের পর এক কিশোর কুমারের দরদিয়া গান গেয়ে চলেছেন। অদ্ভুত এই জীবনের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়না?
কিশোর ভক্ত পল্টন নাগ জানালেন, দশ বছর বয়েস কিশোর-প্রেম। সেই থেকেই গুরুর গান গলায় গুনগুন করার অভ্যাস। বয়স বাড়লেও অভ্যাস বদলায়নি। তাই পেশার সঙ্গেই নেশাকে জুড়ে নিয়েছেন চায়ের দোকানের গানওয়ালা।