একেবারে শিউরে ওঠার মতো ঘটনা। খাস কলকাতায় অ্যাসিড হামলা। আনন্দপুর থানা এলাকায় অ্যাসিড হামলার অভিযোগ। হামলার জেরে আহত চার মহিলা হাসপাতালে ভর্তি। একজনের চোখের অবস্থা আশঙ্কাজনক।
প্রেমিক-প্রেমিকার কার্যকলাপ নিয়ে আপত্তি তোলেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ ছিল এরজেরে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
গতকাল প্রেমিক-প্রেমিকার সঙ্গে বচসা হয় বাসিন্দাদের। আজ সকালে ফের বচসা শুরু হলে তখনই অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ। প্রেমিক-প্রেমিকা সহ ৪ অভিযুক্তকে আটক করেছে পুলিশ।