কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজের কোভিড ইউনিটে মৃত্যু হল ৪ জনের। মৃত্যু ঘিরে বিভিন্ন অভিযোগ তুলেছেন রোগীদের পরিবারের সদস্যরা। মৃত এক প্রৌঢ়ের পরিবারের অভিযোগ, ৩ দিন আগে ফোন করে ওই রোগী বাড়িতে জানিয়েছিলেন যে, তাঁর মুখের অক্সিজেন মাস্ক খুলে গিয়েছে। এই ব্যাপারে কর্তৃপক্ষকে জানানোর পরও সমস্যার সমাধান হয়নি। উল্টে ওই ব্যক্তির মোবাইল কেড়ে নেওয়া হয়। তারপর বৃহস্পতিবার তাঁর মৃত্যুর খবর পায় পরিবার। এই ঘটনা ছাড়াও এনআরএস হাসপাতালে ভর্তি আরও তিনজনের মৃত্যুর খবর মিলেছে। সেক্ষেত্রেও পরিকাঠামোর অভাব ও কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ করেছে পরিবারগুলি।