দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৩৮,৭৯২ জন। গত একদিনে দেশে মারণ ভাইরাসের শিকার হয়ে মারা গিয়েছেন ৬২৪ জন।
দেশে সক্রিয় রোগীর সংখ্য ২,৮৩২ জন কমে দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬। গত একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার মানুষ।
এখনও পর্যন্ত দেশে করোনার বলি মোট ৪,১১,৪০৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৪৬ হাজার ৭৪ জন৷ দেশে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার ৯৪৬।