সোনার শহর। কোনও প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েক হাজার বছর আগে হারিয়ে গিয়েছিল এই শহর। অবশেষে মিশরের লাক্সার শহরের নিচে ৩ হাজার বছর পুরোনো এই শহরের খোঁজ পেলেন প্রত্নতত্ত্ববিদরা। তুতানখামেনের সমাধির পর এই শহরের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জন্স হপ কিনস বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। হারিয়ে যাওয়া এই শহরের নাম ছিল অ্যাটেন। রাজা তৃতীয় অ্যামেনহোটেপ এই শহর তৈরি করেছিলেন বলে অনুমান। প্রাচীন মিশরের নবম রাজা ছিলেন তিনি। ১৩৯১ থেকে ১৩৫৩ খ্রিষ্টপূর্ব দেশকে শাসন করেছিলেন। এই আবিষ্কার থেকে প্রাচীন মিশর সম্পর্কে অনেক বিষয় জানা যাবে বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদরা।