ভারতে অতিমারির পরবর্তী ঢেউ আছড়ে আগেই তার মোকাবিলায় আট পরামর্শ দিলেন বিশ্বের প্রথম সারির ২১ জন চিকিৎসক, গবেষক ও কোভিড বিশেষজ্ঞ। তাঁদের পরামর্শ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিজ্ঞান পত্রিকা ‘ল্যানসেট’-এ।
পরামর্শের মধ্যে রয়েছে, জরুরি ওষুধপত্র এবং হাসপাতালে চিকিৎসার মতো জরুরি স্বাস্থ্য পরিষেবার খরচে লাগাম টানা, জরুরি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য পরিষেবার সমস্ত ক্ষেত্রে মনুষ্য সম্পদ আরও বেশি করে কাজে লাগানো, টিকার অগ্রাধিকার নিয়ে সিদ্ধান্তের অধিকার রাজ্যের ওপর ন্যস্ত করা, স্বেচ্ছাসেবী সংস্থাকে আরও বেশি দায়িত্ব প্রদান, সরকারি কোভিড সংক্রান্ত তথ্যে স্বচ্ছতা বজায় রাখা, অসংগঠিত ক্ষেত্রে কাজ হারানো শ্রমিকদের সরকারি আর্থিক সাহায্য প্রদান।