করোনার দ্বিতীয় তরঙ্গের বলি ৫৫০ চিকিৎসক, জানাল আইএমএ

Updated : May 29, 2021 17:44
|
Editorji News Desk

কোভিডের দ্বিতীয় তরঙ্গে ভারতে ৫৫০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুধুমাত্র দিল্লিতেই ১০৪ জন চিকিৎসক মারা গিয়েছেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ এই তথ্য জানিয়েছে। তার পরেই রয়েছে বিহার। সেখানে ৯৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশে ৫৩, রাজস্থানে ৪২ ও গুজরাতে ৩২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড ও তেলঙ্গানায় ২৯ জন করে, পশ্চিমবঙ্গে ২৩, তামিলনাড়ুতে ২১, ওড়িশায় ১৮, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে ১৬ জন, কর্নাটকে ৮, অসমে ৭, কেরল ও মণিপুরে ৫ জন করে, ছত্তীসগঢ় ও জম্মু-কাশ্মীরে ৩ জন, গোয়া, হরিয়ানা, পঞ্জাব, ত্রিপুরা ও উত্তরাখণ্ডে ২ জন এবং পুদুচেরিতে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইএমএ। আইএমএ জানিয়েছে, কোভিডের প্রথম তরঙ্গে ভারতে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। অর্থাৎ এখনও পর্যন্ত দেশে প্রায় দেড় হাজার চিকিৎসক করোনার বলি হয়েছেন।

CoronavirusvaccineIMACOVID-19

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার