ক্ষীর কিংবা নারকেল, নলেন গুঁড় কিংবা চিনি, যা দিয়েই হোক পাটিসাপটা খাওয়ার সেরা সময় এটিই। পুরে একটু কিসমিস দিতে ভুলবেন না।
পৌষ সংক্রান্তির দিন বাড়ি বাড়িতে এই পিঠে তৈরি হয়৷ ঝোলা গুঁড়ে চুবিয়ে পিঠেতে কামড় বসালেই স্বর্গ সুখ।
এই মরসুমে ভাজা পিঠেও জমে দারুণ। নারকেলের পুর ভরা এই পিঠে কিন্তু মুখে লেগে থাকবে।
কম সময়ে চটজলদি পিঠে বানিয়ে খেতে ইচ্ছে হলেই, বানান মালপোয়া। খেতেও ভাল বানানোও সহজ।
বরফি আকারের বেজায় টেস্টি এই চন্দনকাঠ পিঠে। শীতের সন্ধে জমে ক্ষীর।