YouTube Guideline Vaccine: ভ্যাকসিন নিয়ে প্ররোচনা মূলক সব পোস্ট ডিলিট করছে ইউটিউব, আসছে নতুন গাইডলাইন

Updated : Sep 30, 2021 18:19
|
Editorji News Desk

ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তিমূলক সব ভিডিও সরিয়ে ফেলবে ইউটিউব। ভ্যাকসিন সংক্রান্ত বিভ্রান্তির মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার নতুন কমিউনিটি গাইডলাইনে জানা গেছে, বেশ কিছু চ্যানেলের বিভ্রান্তকর ভিডিয়োগুলোর শেয়ার অপশন তুলে দেওয়া হয়েছে। অনেক চ্যানেল সরিয়েও দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভ্যাকসিনকে বৈধতা দিয়েছে। তাই ইউটিউব সাফ জানিয়ে দিয়েছে, এ নিয়ে কোনও বিভ্রান্তি ছড়ানো যাবে না।

কোভিড সংক্রান্ত তথ্যের বিভ্রান্তির জন্যেও নতুন গাইডলাইন চালু করেছিল ইউটিউব। এবার ভ্যাকসিন নিয়ে আরও বেশি কড়া গাইডলাইন আনছে তারা। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, অনেক ভিডিয়ো খুঁটিয়ে দেখেছেন তাঁরা। অনেক ভিডিয়োতে তথ্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ভ্যাকসিন নিয়ে মিথ্যে দাবিও করা হচ্ছে। ভ্যাকসিন সংক্রান্ত তথ্যের ব্যবহার নিয়ে এবার আরও কড়া হওয়ার বার্তা দিল তারা।

Covid 19 vaccineYoutube

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির