Kolkata Mayor: কে হবেন কলকাতার মেয়র? দৌড়ে এগিয়ে ববি হাকিম

Updated : Dec 23, 2021 12:33
|
Editorji News Desk

বৃহস্পতিবার ঘোষণা করা হবে কলকাতার নতুন মেয়রের নাম।  তিলোত্তমার মহানাগরিক হবেন কে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে তৃণমূল (TMC)। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে বসবে এই সভা। ওই সভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)।

শুধু তাই নয়। এই বৈঠকে কয়েকজন সাংসদ এবং বিধায়কেরও থাকার কথা। কলকাতা পুরসভা ভোটের ফল ঘোষণার পর প্রথম দলীয় বৈঠক হতে চলেছে এটি।

এই সভাতেই চূড়ান্ত করা হবে কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম। নাম ঘোষণা করা হবে চেয়ারপার্সনেরও। নাম ঘোষণার সম্ভাবনা রয়েছে দুপুর দুটো নাগাদ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, মেয়র হওয়ার তালিকায় প্রত্যাশামতোই এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে, অতীন ঘোষ, মালা রায়, দেবাশিস কুমারের মতো তিন হেভিওয়েটের নামও ঘোরাফেরা করছে। নাম শোনা যাচ্ছে দীর্ঘদিনের মেয়র পারিষদ দেবব্রত মজুমদারেরও।

এর পাশাপাশিই মেয়র পারিষদদের তালিকায় পুরনো ও নতুন মুখ একসঙ্গে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

KolkatamayorKMC Election 2021

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট