করোনা সংক্রমণ না কমার পেছনে ৪ কারণ দেখালেন WHO-এর প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন

Updated : Jul 10, 2021 13:08
|
Editorji News Desk

ডেল্টা প্রজাতির সংক্রমণ বৃদ্ধি,  সামাজিক ভাবে মেলামেশা বেড়ে যাওয়া,  লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দেওয়া এবং  টিকাকরণের কম গতি, এই চারটি কারণের জন্যেই বিশ্বজুড়ে কমছে না করোনা সংক্রমণ। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান বৈজ্ঞানিক সৌম্যা স্বামীনাথন। 

তিনি বলেন, ‘‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছ’টি অঞ্চলের মধ্যে পাঁচটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া আফ্রিকাতে করোনায় মৃত্যুহার গত দু’সপ্তাহে ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে প্রায় ৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন ও ৯ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। এর থেকেই প্রমাণিত, সংক্রমণ এখনও কমেনি।’’

সঙ্ক্রমন না কমার ৪ টি কারণ উল্লেখ করার পাশাপাশি ডেল্টা প্রজাতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে সৌম্যা বলেন, ‘‘আগে এক জন আক্রান্ত আরও তিন জনকে আক্রান্ত করার ক্ষমতা রাখত। কিন্তু ডেল্টা প্রজাতিতে এক জন আক্রান্ত আরও আট জনকে আক্রান্ত করতে সক্ষম।’’

 




 
 
 
 

WHOWHO chiefCorona

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার