WB COVID bulletin : রাজ্যে করোনা কমলেও চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং

Updated : Jul 09, 2021 20:31
|
Editorji News Desk

রাজ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলেও চিন্তা বাড়াচ্ছে দার্জিলিং। দৈনিক সংক্রমণে সবার উপরে শৈলশহরের জেলা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন রাজ্যের ৯৯০ জন৷ রাজ্যে একদিনে করোনার বলি ১৯ জন। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।

 স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতদের মধ্যে ৯৫ জন দার্জিলিংয়ের। উত্তর ২৪ পরগনাকে ছাপিয়ে দৈনিক সংক্রমণের নিরিখে প্রথম স্থানে ওই জেলা।

দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। একদিনে সংক্রমিত সেখানকার ৯৪ জন। তৃতীয় স্থানে কলকাতা ও কোচবিহার। একদিনে ওই দুই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৩ জন করে। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। সেখানে একদিনে সংক্রমিত ৬৯ জন।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা গ্রাফও নিম্নমুখী। তবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কোচবিহারে যেভাবে বাড়ছে সংক্রমণ, তা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫,১০,২০৮ জন।

WB COVID bulletinCOVID-19

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার