গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। এর মধ্যে কলকাতায় আক্রান্ত ১৫৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১০৪ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৫ লক্ষ ৮১ হাজার ৮৬৫ জন। একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩ হাজার ৭৮২ জন। গত ২৪ ঘণ্টায় করোনার বলি দু’জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৩১২ জন।