Weather Update: কালীপুজো মিটতেই শহরে হিমেল হাওয়া, কুয়াশার চাদর জানান দিচ্ছে শীতের আর দেরি নেই

Updated : Nov 06, 2021 11:32
|
Editorji News Desk

শুরুটা কালীপুজোর আগে থেকেই হয়েছিল। কিন্তু কালীপুজো মিটতেই শহরে পড়েছে শীতের আমেজ। সকাল থেকেই শহর কলকাতা ছিল কুয়াশায় মোড়া। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিটাও ছিল মোটামুটি একইরকম।

শনিবার কলকাতার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নিচে। যা থেকে অনেকেই মনে করছেন, শনিবার থেকেই শুরু হয়ে গেল জাঁকিয়ে শীত পড়ার কাউন্টডাউন। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দার্জিলিঙে শনিবার পারদ নেমেছে ৮ ডিগ্রিতে।

Free Ration: বিনামূল্যে রেশন কি পাওয়া যাবে না ! কেন্দ্রীয় খাদ্যসচিবের মন্তব্যে জল্পনা

আনুষ্ঠানিকভাবে শীতের আগমন কবে ঘটছে এ রাজ্যে, তার ঘোষণা করেনি আবহাওয়া দপ্তর। তবে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে বলাই যায় আর বেশি দেরি নেই শীত পড়তে। আর বেশি দেরি নেই লেপ-কম্বল-তোষক-বালিশ রোদে দিতে।

weather departmentweather forecastweather updateKolkata weatherWest Bengal weather reportWeather Report

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট