Dubai explosion : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাইয়ের বন্দর! দেখুন ভিডিও

Updated : Jul 08, 2021 16:03
|
Editorji News Desk

বুধবার গভীর রাতে আচমকা ভয়ানক বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল দুবাই। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরে জানা গিয়েছে যে, দুবাইয়ের বন্দরে নোঙর করে থাকা একটি মালবাহী জাহাজে আগুন লেগেই এই বিস্ফোরণ ঘটেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জেবেল আলি বন্দরে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে প্রায় ১৫ কিলোমিটার দূর থেকে সেটি অনুভূত হয়। আগুনের আভা দেখা যায় সারা শহর জুড়ে। এমনকী মহাকাশ থেকেও এই আগুন দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে। দুুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।

ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দুবাইয়ের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীরা। ওশেন ট্রেডার নামে এই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। যাতে বন্দরে স্বাভাবিক কার্যকলাপে বাধা না আসে, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

DubaiDubaiexplosion

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির