প্রতিদিন ভোর হচ্ছে বোমার শব্দে। রাতের ঘুমোতে যাওয়ার সময়ও সঙ্গী আর্তনাদ আর হাহাকার। অথচ জীবন তো থেমে থাকার নয়। থেমে নেইও। অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মৃত্যু আর ধ্বংসের উপত্যকায় দাঁড়িয়ে র্যাপ তৈরি করে ফেলল ১১ বছরের এক কিশোর। নাম আব্দেল রাহমান আল শান্তি। তার গানে একদিনে যেমন উঠে এসেছে যুদ্ধের বিরোধিতা, তেমনই লগ্ন হয়ে রয়েছে জীবনের প্রতি অমোঘ, দুর্নিবার টান। রক্ত, মৃত্যু আর হাহাকারের মাঝে এক টুকরো ওয়েসিস সেই গান।