দিল্লি, মহারাষ্ট্র, বাংলা কোথাও সরাসরি আনলক, কোথাও লকডাউন শিথিল

Updated : Jun 05, 2021 14:58
|
Editorji News Desk

মহারাষ্ট্রের পর এ বার আনলক প্রক্রিয়া শুরু করছে দিল্লি। সোমবার থেকে দোকানপাট খোলার পাশাপাশি ৫০ শতাংশ আসন ভর্তি করে চালু হচ্ছে মেট্রোও। শনিবার সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন জোড়-বিজোড় ব্যবস্থায় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা যাবে। 

শুক্রবার থেকে অর্ধেক মহারাষ্ট্রে কার্যত উঠে যাচ্ছে লকডাউন। ৩৬ জেলার মধ্যে ১৮টিতেই আর অল্প কিছু নিয়ম ছাড়া ছাড় দেওয়া হয়েছে সবকিছুতেই। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে জেলাগুলোতে পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে ও অক্সিজেন বেড অকুপেন্সি ২৫ শতাংশের নীচে সেই জেলাগুলিকে দেওয়া হচ্ছে ছাড়।

বাংলাতেও অনেকটাই শিথিল হয়েছে লকডাউন। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে রেস্তোরাঁ। দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত খোলা থাকছে খুচরো দোকান। আগামী ১৬ তারিখ থেকে ২৫ % কর্মী নিয়ে শপিং মল খোলার ব্যাপারেও অনুমতি দিয়েছে রাজ্য সরকার। 

LOCKDOWN

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার