এপ্রিলের শেষেই ভারতে আসছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন

Updated : Mar 16, 2021 16:07
|
Editorji News Desk

এপ্রিলের শেষেই ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর প্রধানমন্ত্রী হিসেবে এটাই হবে তাঁর প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর।

দুই দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য
জানুয়ারিতেই ভারতে আসার কথা ছিল বরিস জনসনের। কিন্তু, করোনা পরিস্থিতির জেরে সেই সময় সফর বাতিল করেছিলেন তিনি। তাঁর দফতরের তরফে জানানো হয়েছিল, শীঘ্রই ভারতে যাওয়ার চেষ্টা করছেন বরিস। জুনে জি-৭ সম্মেলনের আগেই ভারতে যেতে পারেন তিনি। ওই সময় জি-৭ সম্মেলনে যোগ দিতে ব্রিটেনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

বরিসের সরকারের তরফে জানানো হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাণিজ্যের নতুন সমীকরণ তৈরি করতে চাইছেন তিনি। আর তার জন্যই ভারতের সঙ্গে ব্রিটেন সুসম্পর্ক গড়ে তুলতে চায় বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ।

Boris Johnson

Recommended For You

editorji | বিদেশ

26/11 Mumbai Attack: তাহাউর রানার গোপন ভূমিকা কী ছিল? মুম্বই হামলার বিস্ফোরক তথ্য 2025

editorji | বিদেশ

India-Russia Relation: এবার ভারত সফরে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন, বদলাতে পারে কূটনৈতিক সমীকরণ

editorji | বিদেশ

Bangladesh Independence Day: অন্তর্বর্তী সরকারের প্রথম স্বাধীনতা দিবস, নতুন করে কি স্বাধীন হল বাংলাদেশ!

editorji | বিদেশ

Russia-Ukraine War: সামরিক সাহায্য় বন্ধ ওয়াশিংটনের, আক্রমণ রাশিয়ার, আত্মসমর্পণ করবে ইউক্রেন!

editorji | বিদেশ

Trump-Zelensky Meet: হোয়াইটহাউজে তুমুল বাকবিতন্ডা, ট্রাম্পের চোখে চোখ রেখে তর্ক জেলেনেস্কির