Kolkata Eden Gardens: ক্রিকেটের নন্দন কাননে রঙের বাহার, আবেগে ভাসল কলকাতা

Updated : Nov 21, 2021 22:13
|
Editorji News Desk

 মাঠের খেলা তো মাঠেই হয়। কিন্তু মাঠের বাইরের যে খেলা, বরাবরের মতো এবারও তাতে লেটার মার্কস পেল ইডেন গার্ডেন্স (Eden Gardens)।

এমনিতে গুরুত্বহীন ম্যাচ। কারণ প্রথম দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু ফলাফলে কী বা আসে যায়? রবিবার ক্রিকেটের নন্দনকানন জুড়ে কেবল রঙ আর রঙ। ক্রিকেট ছাপিয়ে সেই রঙে মিশল আবেগ আর কলকাতা চিরচেনা উন্মাদনা।
 সকাল থেকে টিকিটের জন্য হাহাকার। ইডেনের বাইরে লম্বা লাইন। ময়দানে ইতিউতি হরেক পসরা নিয়ে বসা ছোট ব্যবসায়ীরা। কেউ ফেরি করছেন জাতীয় পতাকা, কেউ তারকাদের পোস্টার৷ কারও হাতে রং তুলি। জাতীয় পতাকার রঙে রাঙিয়ে দেবেন দর্শকদের গাল।
করোনার পর এই প্রথম ক্রিকেট ফিরল তার নিজস্ব রাজপাটে। আবেগ, উন্মাদনা, ভালোবাসায় তাকে ভরিয়ে দিল শহর কলকাতা।

Eden Gardenscricket news

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও