অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়েছে স্থলভাগে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। তার মধ্যেই এবার কলকাতায় টর্নেডোর আশঙ্কা। নবান্ন সূত্রে খবর, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলকাতার বাসিন্দাদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টর্নেডো রুখতে যাবতীয় প্রস্তুতি সেরে রাখছে প্রশাসন। উল্লেখ্য মঙ্গলবারই টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর ২৪ পরগনার কিছু এলাকা।