SC East Bengal: 'হৃদয় দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণ সামলাব' সই করেই বললেন টমিস্লাভ

Updated : Sep 15, 2021 09:46
|
Editorji News Desk

দ্বিতীয় বিদেশি হিসাবে লাল হলুদ শিবির সই করিয়ে ফেলল ক্রোয়েশিয়ান-অস্ট্রেলিয়ান টমিস্লাভ মার্সেলোকে। মঙ্গলবারই এ লিগে পার্থ গ্লোরির হয়ে খেলা তারকা ডিফেন্ডারকে সই করানোর ঘোষণা করল  ইস্টবেঙ্গল ক্লাব।

আরও পড়ুন, করোনায় আক্রান্ত হলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম

৬ ফুট ৪ ইঞ্চির দীর্ঘ ডিফেন্ডার ২০১৮-য় দুই বছরের চুক্তিতে পার্থ গ্লোরিতে সই করেছিলেন। লাল হলুদে চুক্তিবদ্ধ হওয়ার পর টমিস্লাভ জানিয়ে দিয়েছেন, “ক্লাবের বিষয়ে ভাল ফিডব্যাক পেয়েই সই করতে মনস্থির করি। আমার বেশ কয়েকজন বন্ধু ভারতে খেলে গিয়েছেন। তাঁরা প্রত্যেকেই ক্লাবের বিষয়ে ওয়াকিবহাল। কত বড় ঐতিহ্য ইস্টবেঙ্গলের সেটা ওদের কাছেই জানতে পেরেছি। হৃদয় দিয়ে ইস্টবেঙ্গলের রক্ষণ সামলাব। লকার রুমেরও দেখভাল করব। দলের সাফল্যের জন্য সর্বস্ব উজাড় করে দেব। ”

East Bengal clubISL

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও