কোভিড যুদ্ধে লড়তে সোশ্যাল মিডিয়াই হাতিয়ার টলিউডের

Updated : Apr 23, 2021 13:36
|
Editorji News Desk

অতিমারির এই দুঃসময়ে শহরবাসীর পাশে দাঁড়াল টলিউড। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, বিরসা দাশগুপ্তরা নিজেদের সোশ্যাল মিডিয়ায় করোনার বিরুদ্ধে যুদ্ধের যাবতীয় তথ্য শেয়ার করছেন নিয়মিত।

এই মুহূর্তে কলকাতার টানাটানি চলছে অক্সিজেন সিলিন্ডারের। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিত তাঁর শেয়ার করেছেন বেহালা, রাসবিহারী, গড়িয়া সহ শহরের বিভিন্ন এলাকার ওষুধের দোকানের যোগাযোগ নম্বর। যেখানে এখনও পাওয়া যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার। আরেক পরিচালক বিরসাও হদিশ দিয়েছেন কিছু ওষুধের দোকানের। করোনা মোকাবিলায় ব্যবহৃত ইনজেকশন কোথায় মিলবে তার খোঁজও দিয়েছেন তিনি। পাশে থাকার বার্তা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। চিঠির আকারে লেখা বার্তায় তাঁর অনুরোধ, দরকার ছাড়া বাইরে না বেরনোই ভাল। এর সঙ্গে বেশ কিছু সাহায্যকারী নম্বর, অতিমারি মোকাবিলার জন্য প্রয়োজনীয় টিকা, পরীক্ষা কেন্দ্রের যোগাযোগ নম্বর ভাগ করে নিয়েছেন তিনি।

swastika mukharjee

Recommended For You

editorji | করোনা

US on Syria War: দামাস্কাস দখল বিদ্রোহীদের, হামলা চালালো আমেরিকা! কারণ কী?

editorji | করোনা

Covid: জ্বর, কাশি, মুখে স্বাদ নেই, কোভিড কি ফিরছে? কী বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক?

editorji | ভারত

Covaxin Side Effects: কোভিশিল্ডের পর কোভ্যাক্সিন! পার্শ্বপ্রতিক্রিয়া কতটা, প্রকাশ্যে জার্নালের রিপোর্ট

editorji | করোনা

Covishield: সাইড এফেক্টের খবর ফাঁস হতেই কোভিশিল্ড সহ যাবতীয় করোনা টিকা তুলে নিল অ্যাস্ট্রোজেনেকা

editorji | করোনা

Covaxin: সাইড এফেক্ট নেই! কোভিশিল্ড নিয়ে বিতর্কের মাঝেই 'অভয়বাণী' কোভ্যাক্সিন নির্মাতা সংস্থার