Tokyo Paralympics 2020: সর্বকালের সর্ববৃহৎ ৫৪ জনের টিম নিয়ে প্যারালিম্পিকে ভারত

Updated : Aug 23, 2021 16:57
|
Editorji News Desk

সদ্য সমাপ্ত হওয়া টোকিও অলিম্পিকে একাধিক নজির গড়েছে ভারত। দেশের পদক জয়ের সংখ্যায় রেকর্ড ছাড়াও এ বছর সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় প্রতিযোগী অংশ নিয়েছিল অলিম্পিকে। কদিন পরেই টোকিওতে বসতে চলা প্যারা অলিম্পিকের আসরেও সর্ববৃহৎ ৫৪ জন অ্যাথলিটের দলকে পাঠিয়েছে ভারত।

টোকিও প্যারালিম্পিক্সে ভারত মোট ৯ টি ক্রীড়া বিভাগে অংশ নেবে। এর মধ্যে রয়েছে আর্চারি,অ্যাথলেটিক্স,ব্যাডমিন্টন,সাঁতার,কুস্তির মতন ইভেন্ট। উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের 'টপস' (টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম) প্রকল্পের আওতায় রয়েছেন এই ক্রীড়াবিদরা।

ভাবিনা প্যাটেল এবং সোনালবেন প্যাটেলের হাত ধরে টিটি থেকে পদকের আশা করছে ভারত। এ ছাড়াও প্যারা পাওয়ারলিফটিং বিভাগে ভারতের হয়ে নামবেন বিশ্বসেরা দুই অ্যাথলিট জয়দীপ এবং সাকিনা খাতুন। প্যারা তাইকোন্ডোতে রয়েছেন ২১ বছর বয়সী অরুনা তানওয়ার।

Para OlympicsTokyo 2020 Olympics

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও