শেষ ১৬ নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। তবে শনিবারও জয়ের লক্ষ্য নিয়েই গ্রুপ লিগের শেষ ম্যাচে মাঠে নামছে অন্যতম ফেভারিট তথা চার বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইটালি৷ প্রথম দু'টি ম্যাচেই একতরফা দাপট দেখিয়েছে আজুরিরা। কার্যত উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। শেষ ম্যাচে নীল জার্সির প্রতিপক্ষ গ্যারেথ বেলের ওয়েলস৷ দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিরুদ্ধে খেলতে নামবে সুইৎজারল্যান্ড। শনিবারের শেষ খেলায় ইউক্রেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া।