ভোট দিতে যাওয়ার আগে এক তৃণমূল কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মেদিনীপুরের চার্চ স্কুলের বুথের বাইরে। অভিযুক্ত বিজেপি কর্মীর নাম পার্থপ্রতিম পাল। গুরুতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত তৃণমূল কর্মী গৌরব সিনহা রায়কে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।