সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা। এরপর গাড়িতে করে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয় ফিরহাদকে। বিনা নোটিসে তাঁকে গ্রেফতার করা হয়েছে, আদালতে মোকাবিলা হবে, দাবি ফিরহাদ হাকিমের। তাঁকে নিয়ে যাওয়ার সময়, বাড়ির বাইরে তৃণমূল কর্মীদের সঙ্গে বাহিনীর বচসা শুরু হয়। প্রথমে রাস্তায় শুয়ে পড়েন তৃণমূল কর্মীরা। এরপর স্লোগান দিয়ে মন্ত্রীর বাড়ির সামনে পথ অবরোধ শুরু করেন তাঁরা। শেষে মন্ত্রীর অনুরোধে রাস্তা ছেড়ে দেন বিক্ষোভকারীরা। ফিরহাদের পাশাপাশি সোমবার গ্রেফতার করা হয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে।