তারকা প্রার্থীর ছড়াছড়ি আসন্ন বিধানসভা নির্বাচনে। ভোটের আগে জনসংযোগে
ব্যস্ত সবাই। নিজের নির্বাচনী কেন্দ্রে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে প্রচারের
জন্য অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন অনেকেই। বাদ যাননি সোনারপুর দক্ষিণ
কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী লাভলি মৈত্র। বিলাসবহুল গাড়ি নয়,
প্রচারের জন্য সাইকেলকেই বেছে নিয়েছেন তিনি। সাইকেল চড়েই প্রচার করতে
দেখা যাচ্ছে তাঁকে। দলের কর্মী-সমর্থকদের মাঝে সাইকেলে চড়ে গ্রামের
রাস্তায় ঘুরে ঘুরে জনসংযোগ সারছেন। আর শুক্রবার একইভাবে
সবুজসাথির সাইকেল চালিয়ে বারুইপুর মহকুমা অফিসে গিয়ে মনোনয়ন জমা
দিলেন তিনি। সাইকেলের পাশাপাশি হাতে তুলে নিয়েছিলেন "খেলা হবে" লেখা ব্যাটও।